"); -->

Aug 16, 2015

Buck স্বাধীনতা

|| Buck স্বাধীনতা ||


হোক কলরব আড্ডার সুরে
চলুক কথার ফুলঝুরি ৷
তবেই তো হবে বাক-স্বাধীনতা
কেন তবে কর মুখ হাঁড়ি !
Talk ঝাল গুল, ঝাড়ো রকে বসে
বুলি মেরে ভাঙ্গো ঘর বাড়ী ৷
স্বাধীনতা মানে ভাষণের ছটা
নেতাদের মুখে বাতেলার ঘটা ৷
যখন তখন মুখ ভারি !
চায়ের ভাঁড়েতে উঠছে তুফান
কেউ বা বাক্যে কাব্য ছড়ান ৷
কেউ শুনে তার জ্ঞানটি হারান ৷
কেউ বা কানের পর্দা ফাটান ৷
বাক্য বাগীশ পাশের বালিশ
কথার প্যাঁচেই মধুর মালিশ ৷
কথা ঘষে ঘষে করেন পালিশ
ভুলেও কখনো করে কি নালিশ !
গোঁফ দাড়ি ধারি বাক্য-লোচন
বাক বিতণ্ডা – খনার বচন ৷
মনের গভীরে না করে গোপন
খুলে ফেলে দাও কথার বাঁধন ||


অকুঘো / শিকাগো / ১৫/৮/১৫

----------------------------------------------------------------------------
Contributed by: Arun Kumar Ghosh in WaaS / 16 August 2015

No comments: