"); -->

Jul 28, 2015

পায়ের তলায় সর্ষে

|| পায়ের তলায় সর্ষে ||


একদিন ইচ্ছে করে,
Greyhound বাসটা ধরে,
পাড়ি দেই দূরের পথে,
USA-এর কোনকোনতে |
Washington রাজ্য মাঝে
Seattle শহর আছে,
সুন্দর পাহাড় ঘেরা
সে শহর নয়ন-কাড়া |
কত কী যে দেখার আছে,
মনটা উড়ে চলেছে |
Utah এক রাজ্য তাহার,
অসংখ্য বনের বাহার,
মনোলোভা বনভূমি,
উপমা পাবে না তুমি |
বন আছে Montana-তেও,
চুপি চুপি মন টানে তাও |
Yellowstone বেড়াতে গেলে,
এখানেই নোঙ্গর ফেলে,
চলে চলো যত্র তত্র,
Bighorn যুদ্ধক্ষেত্র |
Nevada-তে Vegas শহর,
দেখা তার দৃশ্য জবর |
Grand Canyon Arizona-তে,
দেখেছি তা গতবারেতে |
San Francisco, San Diego,
দেখেছি যে গতবারে গো ;
Los Angelesও হরেছে দেখা,
মন চলো ঘোরাই পাখা ;
উড়ে চলি অন্য পানে,
দক্ষিণ দিক যে টানে |
Arkansas, Oklahoma,
Texas, Louisiana--
দখিনের রাজ্য এরা,
বন, সমুদ্র, পাহাড়ে ঘেরা |
দেখে নাও চক্ষু ভরে,
ছোটো বড় শহরে নগরে |
আরও যদি দেখতে চাও,
Florida রাজ্যে যাও |
প্রাণ ভরে সব দৃশ্য দেখো,
Miami আর Orlando |
আরও বহু কিছু দেখার আছে,
চলা মোর ফুরায় না যে !
না এবার থামতে হবে,
গৃহিণী খাপ্পা হবে |

"টাকা নেই, বাতিক যত"
ভয় খেয়ে হৈ থতমত;
থেমে যাই এবার তবে,
পরে ফের যাত্রা হবে ||


------------------------------------------------------------------------------------
Contributed by: Sarbanidas Roy in WaaS / 28 July 2015

No comments: