"); -->

Jul 9, 2015

ফাটা কলসের আত্মকথা

|| ফাটা কলসের আত্মকথা ||


বাঁকে নিয়ে কলস, একাকী বৃদ্ধা, ফিরত ঝরনা হতে রোজ
তার একটি ছিল গত, আরেকটি অপারগ, রাখতে গোটা বোঝ
গোটা কলস দর্পে বলত ফাটা কলসিরে হাঁকি,
দেখ তো আমায়, আমি করি পুরো কাজ, আর রোজ দিস তুই ফাঁকি
ফাটা কলস লজ্জায়-মানে মাটির সাথে মেশে,
একদিন সে বলেই ফেল তার মালকিনকে শেষে
তুমি প্রতিদিন আমার কাছ পাওনা কো পুরো জল,
আমি অতি দিন, লজ্জায় ক্ষীণ, করছি তোমার সাথে ছল
বুড়ি শুনে বলে ওরে পাগলা মিছে অভিমান, মিছে চোখ ছলছল
দেখিস নাকি, তোরে যেদিক পানে রাখি, সেদিক সবুজ বনাঞ্চল ?
রোজ তোরে নিয়ে ফিরে যখন যাই ওই কলস থেকে পানি,
গড়ায়ে পড়ে সে জমিতে, রাঙায় সে ফুলে সারা রাস্তাখানি
সেই ফুলেই যে আমার সাজে গৃহকোণ রোজ সকাল-সন্ধ্যায়,
আমি যে ঋণী তোর কাছে ওরে,  তোর হৃদয়, থাক না এমনই সদা সদয় ||


--------------------------------------------------------------------------
Contributed by: Debashish Dasgupta / 09 July 2015

No comments: