।। ভুবনডাঙার বোন ।।
নারীরা হোক রানীর মতো, ঝাঁসি-অসির সাজে
চাই নে তেমন নিট-পিটে-বোন যে মরে যায় লাজে ।
কেউ বা কাঁদেন পা-ছড়িয়ে চোখের জলে ভিজিয়া,
বাঁধেন যিনি শক্ত চুড়ো সুলতানা সে রিজিয়া ।
নারী তুমি মোহিনী না, ঐশী তেজে জাগো,
দেহের দালান মৌলবাদের দুর্গে কামান দাগো ।
তোমার অর্ধ আকাশ যারা এফোঁড় ওফোঁড় করে
জন্মে তারা ঠিকানা হীন, জারজ অক্ষরে !
মা যদি না আঙুল ধরেন, প্রকৃতি না চেনান
শিরদাঁড়াহীন তামাম পুরুষ । ধাপার টিকিট কেনান ।
শক্ত হাতে কবজি ধরো ভুবনডাঙার মেয়ে
গোটা উঠোন পূর্ণ করো আলপনা-গান গেয়ে ,
আছি গো পথ চেয়ে !!!
---------------------------------------------------------------------------------------
Contributed by: Subho Joardar in WaaS / 01 July 2015
No comments:
Post a Comment