|| সাময়িকী ||
এখন তো মাঝরাত, ছক্কা ফেলিস না,
লাখ টাকা ছেড়ে গুলি-ডাণ্ডা খেলিস না ।
দরজায় ফাঁক রেখে তরজা করিস না,
রাতারাতি স্বপ্নের লেজটা ধরিস না ।
সবুরেতে মেওয়া ফলে ! বলিস কি ! ওরে শোন,
এক, দুই, তিন, চার মিনিট সেকেন্ড গোন ।
সময়কে বাগে পেলে জাপটে ধরিস না,
চটপট সেরে নিতে কাজ ছকে দিস না ।
অক্ষর সামলাতে সাক্ষীর খরচা
পাতি লেড়ো-প্রজাপতি-সিঙ্গাড়া-গরম চা ।
সকালের পয়লাতে পান্তা গিলিস না,
পাত পেড়ে ঢেকে রেখে 'খাচ্ছি' বলিস না ।
রোজকার সম্বল রোজ রোজ খামতি,
ভাঙ্গা হাটে চুপচাপ দিয়ে দিবি দামটি ।
জন্মানো হাতে আছে, বাঁচা 'রাম ভরসা',
ফস্কানো তীর লেগে টসকালে ফরসা ।।
--------------------------------------------------------------------
Contributed by: Kamal Sengupta in WaaS / 30 June 2015
No comments:
Post a Comment