।। গাধা-তামামি ।।
কিছুকিছু গাধা আছে যত্র ও তত্র,
কারো কারো মস্তকে ছেঁড়া রাজছত্র !
কারো ঘিলু খটখটে, মগজেতে ঘুঁটে
কেউ বাঁচে চিট-ফান্ড পদে মাথা কুটে ।
কোনও গাধা সাংসদ, কেউ মাস্টার
অনেকেই ক্ষমতাতে সাঁটা প্লাস্টার ।
কোনও গাধা প্রশাসনে গো-শাসনে বন্দী
সিন্ডিকেটেতে শত ভৃঙ্গী ও নন্দী ।
এতো প্রকারের গাধা থাকলে কি হবে,
গাধা তো গাধাই ভাই,ঘোড়া কেউ কবে ?
শুধু এক ব্যাপারেতে গাধাদের মিল
এঁটো পাতা চেটে খাওয়া করেনি বাতিল ,
নিখুঁত কাতিল !!!
----------------------------------------------------------------------------------
Contributed by: Subho Joardar in WaaS / 28 June 2015
No comments:
Post a Comment