"); -->

Apr 28, 2015

বৃষ্টির সন্ধ্যা

|| বৃষ্টির সন্ধ্যা ||


রিমঝিমে বৃষ্টির ঝকঝকে সন্ধ্যা,
ভেজা ভেজা সৃষ্টির বুক সোঁদাগন্ধা ।
ঘুটঘুটে আঁধারেতে ছমছম করে গা,
একলার সীমানায় ভাবনার পরিখা ।
চিনচিন বেদনার তিলতিল সঞ্চয়
হয়ে ওঠে একলার আশ্রয় এ সময় ।
মিশমিশে কালো রাত টুপটুপ ঝরছেই,
এলোমেলো ভাবনার পরিখায় পড়ছেই ।
শনশন বাতাসের লকলকে জিভটা 
ছুঁয়ে দেয়, কেঁপে ওঠে একলা প্রদীপটা ।
খানখান স্তব্ধতা ঝমঝম বৃষ্টির 
শব্দে, সাড়া দেয় মন এই সৃষ্টির ।
তিরতির বয়ে চলা টানটান এ সময় 
একলার সীমানায় স্বপ্ন ছড়িয়ে যায় ।।

---------------------------------------------------------------------------------
Contributed by: Kamal Sengupta in WaaS / 28 April 2015

No comments: