|| নববর্ষ ||
গাছে গাছে নতুন পাতায় বসন্ত যখন ভরা
কোকিলের কুহু ডাকে মনটা পরে ধরা -
হঠাৎ ভাবি একটা বছর যাচ্ছে চলে
এসেছিলো এইতো সেদিন "আমি এলাম বলে ।"
বিরহ-বেলায় বিরস মনে বিদায় দেবো বলে --
বসেছিলাম চুপটি করে প্রখর চৈত্র-পলে -
হঠাৎ কে যে অলক্ষ্যেতে আমায় ডেকে বলে
"যাচ্ছি বটে পুরনো তাই -- আসবো নতুন হোলে"
পুরানো সূর্য, পুরানো মানুষ, পুরানো রাত্রি-দিন --
নোতুন করে সাজবে আবার, আঁধার হবে লীন ।
এমনি করে বছর বছর প্রথম দিনটা আসে,
সবার মনে আশার আলো নোতুন করে ভাসে ।
সুখী হবো, শান্তি পাবো, আশায় বাঁধি মন
"পয়লা বোশেখ" - এমনি করে থেকো সর্বক্ষণ ।
আট প্রহরে শেষ হলেও, গেলেও তুমি চলে --
আবার পাব তোমার দেখা বছরটা শেষ হলে ।।
- মানব কুমার রায় (পয়লা বৈশাখ ১৪০৫)
-------------------------------------------------------------------------------------
Contributed by: Manab Kumar Ray in WaaS / 15 April 2015
No comments:
Post a Comment