|| ঘোর কলি ||
ভাত ছড়ালেই কাক আসবে
এমন ভুলটি কোর না
স্বাদ পেয়েছে চাউমিনের
ভাত মুখে আর রোচে না ।
কাঠবিড়ালি,পেয়ারা খাবি ?
ঘাড় বেঁকিয়ে বলল আমায়
পেয়ারা নয়, পাস্তা দিবি ?
না হলে তুই চুলোয় যাবি ।
বুলবুলি আর ধান খাবে না
হচ্ছে অ্যাসিডটি,
স্যালাড উইথ ব্রাউন ব্রেড
ওতেই হবে পুষ্টি ।
চড়ুইপাখি শান্ত স্বভাব,
ক্ষুদ কুড়েতেই তুষ্ট,
তারও চাই কেক-পেস্ট্রি
জানিয়ে দিল স্পষ্ট ।
মাছরাঙ্গারাও মাছ ছেড়েছে
খাচ্ছে নিরামিষ,
প্রোটিনটা একটু বেড়ে গেছে
চলবে না আর আমিষ ।
টিয়ারা সব মুখ বাঁকাল
লঙ্কা লাগে তেঁতো,
পিৎজা হলে মন্দ নয়
রসিয়ে খাওয়া যেতো ।
একি ঘোর কলি এলো
বসন্তে শিলাবৃষ্টি,
শালিক বসে খাচ্ছে কোক
এ কি অনাসৃষ্টি ।।
------------------------------------------------------------------------------
Contributed by: Nirmal Ghoshal in WaaS / 21 March 2015
No comments:
Post a Comment