"); -->
Showing posts with label Sisir Das. Show all posts
Showing posts with label Sisir Das. Show all posts

Jul 22, 2015

যা আমার সয়

।। যা আমার সয় ।।


(২১শে জুলাই, বৃষ্টি-বাদল দিনে জানলার ধারে বসে নানান ভাবনায় ডুবে ছিলাম । কিছু লিখলাম কবিতা আকারে । আপনাদের সঙ্গে সহভাগ করলাম ।)

ওরা চেয়েছিল কিছু
চেয়েছিল অকপটে
- ওরা যে চাইতে পারে ।
মুখ ফুটে বলতে পারে না 'ভালবাসি' ।
আমি সেইটুকু দিয়েছি
আমি সেইটুকু শুধু দিয়েছি
যা আমার সয় ।
আমি যে ছুঁয়েছি সে ভালবাসা
যতক্ষণ ওরা চেয়েছে অকাতরে ।
ছুঁয়েছে মন রামধনু রঙ।
আজ একেলা বসে কাঁদছে মন
চেয়ে চেয়ে দেখছি দূর থেকে ।
এ ভালবাসা নয় ভালবাসা নয়
অহমে নিমজ্জন ।
আবার ফিরবো আমি নব কলেবরে
মন ভাসাবো সে অনুপ্তে
চাওয়া পাওয়ার বাঁধন ছেড়ে
ঝাঁপ দেবো সে অনন্তে ।।

----------------------------------------------------------------------------
Contributed by: Sisir Das in WaaS / 22 July 2015