"); -->
Showing posts with label Udayan Dasgupta. Show all posts
Showing posts with label Udayan Dasgupta. Show all posts

Sep 26, 2015

বঙ্গ-দর্শন

|| বঙ্গ-দর্শন ||


ট্রামের লাইন জলে বোজা          
ঘোড়ার আবার লেজটা সোজা |
গড়ের মাঠে লাঠি হাতে
অনেক লোকের মেলা,
ছোট্ট সাদা বল মেরে
গর্ত গর্ত খেলা |
নিজাম বাড়ির এদিক ওদিক
বিরিয়ানির ঘি,
ইফতারটা আসবে কবে
ভাবছে সিদ্দিকী |
দাস সাহেবের বন্ধ টিনে
হচ্ছে পাচার মিষ্টি,
টিকিট কেটে উঠছে কিনা
কালো কোটের দৃষ্টি |
পৈতে ধোয়া গঙ্গাজলে
বাসী মালা ভেসে চলে,
শিশিভরে বাড়ি চলে
পুন্যি-স্নানের দল,
একটুখানি ছিটিয়ে দিলেই
হাতে-নাতে ফল |
বাসের ভিতর অনেক লোকে
মেয়েলি সিটে দাঁড়িয়ে থাকে
কন্ডাক্টর আর্জি করেন
টিকিটটা হাত বাড়ান
যাত্রীরা সব মর্জি ধরেন
বাসটা আগে চালান |
বড় দোকান, ছোট শিশি
ডয়েশ ডাক্তার, বয়েস বেশি
রুগীর মুখে দু’চার ফোঁটা
যমের দুয়ারে পড়ল কাঁটা |
নতুন দ্বীপের মায়ারা সব
রঙিন শাড়ি লেপ্টে পরেন 
খড়ের গাদায় লুকিয়ে হরি
বাঁশির সুরে সিটি মারেন |
মামী বলে ছাড় পাবে না 
পুকুরঘাটে আর যাবে না 
কলসি হবে কানা কানা
তাই বলে কি প্রেম দেব না ?
দুপুরবেলা বিবাদী বাগে
দোসার আদর তুঙ্গে থাকে
বিকেল হলেই মাটির ভাঁড়ে
কিম্বা ছোট কেটলি করে
ধুম্রপানের আসর জমায়
হাওয়াই চটির দল
বাড়ি ফেরার আগেই কাল
স্ট্রাইক কিনা বল !
কুমারটুলির খড়ের মাটি
ঢাকিপাড়ায় পড়ল চাঁটি
রাস্তাজুড়ে বাঁশের বাড়ি
চলবে না আর কোনও গাড়ি
মোড়ে মোড়ে রোলের কদর
এন্টাসিডের বাড়ছে আদর
চারটি দিনের বাপের বাড়ি
পয়সা খতম, শুকনো হাঁড়ি |
পাড়ার মোড়ে বিকেলবেলা
তেঁতুলগোলা জলের খেলা,
চটকে আলু, মাখবে জোরে
ভাজা মশলা, লঙ্কা ভরে
Zম্বিরা সব দাঁড়িয়ে থাকে
বাড়িয়ে তাদের হাত
শালপাতাদের মৃতদেহে
ট্র্যাফিক কুপোকাত
অমাবস্যায় মাইক বাজায়
সাজিয়ে নিয়ে বোতল,
বলতে গেলেই মারবে গালি
কেউবা হবে কোতল |
খাঁড়ার ভয়ে, গাঁজার দমে
শুয়ে থাকেন ভোলা
পেটের উপর শ্যামলা মেয়ে
জামা কাপড় খোলা |
রেলের তারে শকুন মরে
লাইন ধরে মানুষ চরে,
শকুন ব্যাটা অলুক্ষুনে
সময় পেল না,
বাড়ি ফেরার সময়ে আর হাঁটতে পারি না |
হাওড়া ব্রিজের মাথার ওপর
একটা পাগল উঠলো দেখে
উর্দিপরা পেটমোটারা
হঠাত কেমন গেল খেপে |
কালো যন্ত্রে টক্কাটরে
লালবাড়িরা জীপে চড়ে
খবরবাবু তড়িত বেগে
Chaliye ashen jan,
চালিয়ে আসেন যান,
কেবা আগে ভাঙ্গবে খবর
জিতবে উসেইন রান |
রাইটার্সের বন্ধ ঘরে
লেফ্ট রাইট খেলা,
পাঁচটা বছর কে লুটবে
সকাল সন্ধ্যা বেলা |
অনেক কিছু লিখেই চলি
পাতার পর পাতা, 
এসব কিছু দেখতে হলে
শহর কলকাতা ||

----------------------------------------------------------------------------------
Contributed by: Udayan Dasgupta / 26 September 2015

Apr 23, 2015

Be Assured

|| Be Assured ||


Farmers cry too much,
Let then die.
Politicians serve us well, 
Let them fly high.
Who are those two guys?
Shouting rebellion?
Too much of education,
Give then couple of religion. 
We provide capital, 
We take the risks,
We shall make the rules,
we shall go sevens and sixes.
We own the media,
We produce the leader,
We create Goebbels, we create Hitler. 
Hey there! You intellectualist!
Fall in line, you confrontationist.
Our demand is very little, 
Don’t too much think.
Let your brain stay with us,
And be assured, 
All your troubles will pass.

-------------------------------------------------------------------------------------
Contributed by: Udayan Dasgupta in WaaS / 23 April 2015